মহাবিশ্বের মহাবিস্ময় আল-কুর'আন!!
(১)আমরা জানি অনেক সূরার শুরুতেই কিছু বিচ্ছিন্ন হরফ আছে যার অর্থ একমাত্র আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালাই জানেন, যেমন সূরা বাকারাহর শুরুতে আছে, আলিফ লাম মীম। অনুরূপ সূরা নামলের শুরুতে আছে, طس ___সূরা নামল আল কুর'আনের ২৭ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৯৩ । এবারে সূরা নামলে আমরা গণণা করে দেখব طس এর " ط " এবং সীন " س" হরফটি কতবার এসেছে,
সুবহানাল্লাহ ! দেখুন কি আশ্চর্য ব্যাপার,
এই " ط " ত্বোয়া সূরা নামলে এসেছে ২৭ বার, এবং সীন " س" হরফটি এসেছে ঠিক ৯৩ বার যা কিনা সূরা নামলের ক্রম সংখ্যা ২৭ এবং আয়াতসংখ্যা ৯৩ এর সাথে হুবুহু মিলে যায় !
(২) সূরা বাকারাহর মোট আয়াত ২৮৬
অর্থাৎ এর ঠিক মাঝের আয়াত নম্বর ১৪৩
দেখুন এই ১৪৩ নম্বর তথা ঠিক মাঝখানের আয়াতে আল্লাহ্ কি বলেছেন, ..."এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি ..."
...(চলবে ইনশা'আ আল্লাহ)
"নিশ্চয় যারা কোরআন আসার পর তা অস্বীকার করে, তাদের মধ্যে চিন্তা-ভাবনার অভাব রয়েছে। এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ।
এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ"। (সূরা ফুসিলাত ৪১-৪২)
"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? " (সূরা আর রাহমান)
http://www.youtube.com/watch?v=LQ4sh-FQnaY
No comments:
Post a Comment