আমাদের জীবনের আদর্শ হলো মহানবী (সাঃ) এবং উনার সাহাবীগণ । উনাদের জীবনীতে
কি পাওয়া যায় যে ওনারা কেউ তাদের স্ত্রীদের পিটিয়েছেন ? মাঝ খান থেকে একটা
কথা তুলে দেওয়া কি ধর্মকে হেয় করার উদ্দেশ্য নয় ?
ইসলাম হলো সার্বজনীন ও ব্যাপক ধর্ম । এখানে সব অপশনই রাখা হয় । যেমনঃ
বহু-বিবাহ সমাজে প্রচলিত নয় কিন্তু ইসলামে তা অনুমোদন আছে তাই বলে কি
সবাইকে বলা হয়েছে বহু-বিবাহ করতে ? অপশন না থাকলে এরকম পরিস্হিতি সৃষ্টি
হলে কিভাবে সমাধান হবে ? যদিও তা সাধারণ নয় । তবে হাতে গোণা দু-একটা তো হতে
পারে । তেমনি ভাবে স্ত্রীকে শাসন করাও সব সময়ের বিষয় নয় । কিন্তু সেরকম
পরিস্হিতি কি হতে পারেনা ?
স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বপূর্ণ ও ভালোবাসার সম্পর্ক । দাম্পত্য
জীবন কিভাবে পালন করতে হবে তা অবশ্যই আশরাফ আলী থানভী (রহঃ) ওনার বইয়ে ভালো
ভাবেই আলোচনা করেছেন । উনি নিশ্চয়ই বলেন নি যে, স্ত্রীকে সব সময় খালি
মারধর করে শাসন করতে । যেটা উল্লেখ করেছেন সেটা অনেকটা ব্যাতিক্রমের মতো -
সব কিছুর মধ্যেই ব্যাতিক্রম থাকে । এখন কোন বিষয় আলোচনা করতে গেলে আপনাকে
সব কিছুই তুলে ধরা উচিত ।
এখন প্রশ্ন হলো - স্ত্রীকে কি কোন সময়-ই মারধর করা যাবেনা ? বা কোন ধরনের
স্ত্রীদের করা যাবে ? কোন ধরনের পরিস্হিতিতে ? উত্তরটা কি একটু চিন্তা করলে
পাওয়া যায় না ? মানুষের জীবন অনেক বড় এবং জটিল স্হান । এখানে অনেক ঘটনাই
ঘটে । যেমনঃ আপনি যদি দেখেন যে আপনার স্ত্রী খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ছে,
আপনি কি করবেন ? চেয়ে চেয়ে দেখবেন ? নাকি তাকে শাসন করবেন ? আপনার একটু
শাসনে সে ফিরেও আসতে পারে । তাই বলে তাকে পিটিয়ে আধমরা তো করতে বলা হয়নি ।
শাসনের লিমিট আছে তাতে কাজ না হলে তাকে পরিত্যাগ করতে হবে । ইসলামে তা
পরিস্কার বলা আছে ।
আরেকটা প্রশ্ন হলো- স্বামী অন্যায় করলে কি স্ত্রী তাকে পিটাবে ? না । সে
অধিকার তার নেই । কারণ স্বামী-স্ত্রী সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও স্বামী
হলো ঘরের কর্তা । স্ত্রীর ভরণ-পোষণ ও নিরাপত্তার দায়িত্ব স্বামীর । স্বামী
অন্যায় করলে সে তার থেকে দূরে থাকতে পারে এবং অন্যান্য মুরুব্বীদের নিকট
অভিযোগ করতে পারে । এখন যদি তা না করে তার গায়ে হাত তুলে তাকে শাসন করতে
যায় , এ সংসার যে টিকবে না তা মোটামুটি নিশ্চিত । কারণ তাহলে সংসারে
মারামারি বেধে যাবে ।
যারা বলে যে, ধর্ম হলো কুসংস্কার । তারা নিজেরাই জানেনা যে কুসংস্কার কি
জিনিষ । ইসলাম কোন কুসংস্কার নয় । ইসলাম হলো বর্তমানে একমাত্র সত্য ধর্ম ।
বাকীগুলো হলো বাতিল এবং বিকৃত । সত্যিকার ইসলাম পালন করলে মানুষ শান্তিতে
থাকে । মানুষের কর্মকান্ডের কারণে , ধর্মের অপব্যবহারের কারণে স্বল্প জ্ঞান
সম্পন্ন মানুষ মানুষের দোষ না দেখে ধর্মের দোষ দেখে । তারা বিষয়টার গভীরে
না গিয়ে ধর্মকে গালাগালি করে ।
এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারনা শয়তানের সহযোগীদের হাতে অস্ত্র তুলে দেওয়া
হয় মাত্র। প্রত্যেক মুসলমান ভাই ও বোনকে ইসলামকে ভালো ভাবে জানার ও তা
পালন করার অনুরোধ করছি । ইসলামকে পালন না করলে ইসলামের কোন ক্ষতি হবে না ।
বরং ক্ষতি হবে যারা পালন করবেনা তাদের । আমাদের সমস্যা হলো - আমরা ইসলামকে
জানি না ও জানার চেষ্টাও করিনা এবং আমাদের সামনে সত্যিকার ইসলাম পালন করার
মানুষও এখন চোখে পড়েনা । তাই ইসলাম আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এবং আমরা
অমুসলিমদের প্রচারনাও বিভ্রান্ত হচ্ছি ।
No comments:
Post a Comment