Followers

Sunday, 18 March 2012

পুলসিরাতঃ

হাদীছে 'জাসার' (পুল) ও 'ছিরাত' (রাস্তা) শব্দ দুটি ব্যবহৃত হয়েছে । হাসরের মাঠে হিসাব নিকাশের পরে জাহান্নামের উপর দিয়ে অতিক্রমের জন্য পুলসিরাত পাতা হবে । সর্বপ্রথম হযরত মুসাম্মদ (ছাঃ) ও তার উম্মত এটি অতিক্রম করবে । এই পুল অতিক্রমের সময় রাসূলগন ব্যতীত আর কেউ কোন কথা বলবে না ।

তারা কেবল বলবেন 'আল্লা-হুম্মা সাল্লেম সাল্লেম' হে আল্লাহ ! নিরাপদ রাখ, নিরাপদ রাখ । মুমিনগণ পুলছিরাতের উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুত্‍ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়া বা উট বা পাখীর গতিতে অতিক্রম করবে এবং কেউ ছহি সালামতে বেচে যাবে । কেউ ক্ষত বিক্ষত অবস্থায় এবং কেউ জাহান্নামের আগুনে ঝলসানো অবস্থায় পার হবে ।

পুলছিরাতের নীচে জাহান্নামের মধ্যে সা'দানের কাটার ন্যায় আংটা থাকবে, সেগুলি কত বড় তা আল্লাহই ভাল জানেন । ঐ আংটাগুলি মানুষের আমল অনুযায়ী তাকে আটকে ধরবে । ফলে কিছু লোক তাদের আমলের কারনে ধ্বংশ হবে ও কিছুলোক টুকরা টুকরা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ও পুনরায় নাজাত পাবে । পরিশেষে এমনকিছু লোক বাকী থাকবে যাদের আমল এতই কম হবে যে, তাদের পুলছিরাত অতিক্রম করার সামর্থ্য থাকবে না । এমনকি সেই সময় এক ব্যক্তি হামাগুড়ি দিতে দিতে পুলছিরাত পার হবে ।

[মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৫৫৭৯-৮১]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...