Followers

Friday, 2 March 2012

প্রশ্নঃ বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি জবাই করে সরাসরি গরম পানির মধ্যে দিয়ে পরিস্কার করা হয়। উক্ত গোস্ত খাওয়া যাবে কিনা?

উত্তরঃ হাঁস মুরগি গরম পানির মধ্যে দিয়ে ড্রেসিং করে পরিস্কার করতে চাইলে যবেহের পর পেট কেটে ভিতরের নাড়ীভুঁড়ি বের করে তারপর গরম পানিতে ভিজিয়ে পরিস্কার করতে হবে এবং ক্রেতা গন দোকানীকে এ কথা বলে দিবেন। আর নাড়ীভুঁড়ি সহ গরম পানিতে ভিজালে পানি খুব গরম থাকলে এবং একটু বেশি সময় পানিতে থাকলে আতুরির ভিতরের ময়লা গোস্তের মধ্যে শোধিত হয়ে গিয়ে গোস্ত নাপাক হয়ে যায় ঐ গোস্ত খাওয়া হারাম নাজায়েজ। সুতরাং আতুরি ফেলে নিলে অসুবিধা নাই। কেননা টগবগে গরম পানিতে নাড়ীভুঁড়ি সহ ভিজালে যে গোস্ত নাপাক হয় তা পাক করারও কোন ব্যাবস্থা নাই। ( আহসানুল ফতওয়া ২য় খণ্ড পৃষ্ঠা ৯৬, দুররুল মুখতার ১ম খণ্ড পৃষ্ঠা ৫৬)
(সুত্রঃ মাসিক মদিনা ডিসেম্বর ২০১১)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...