হযরত আবু হুরাইরা (রাঃ) বলেন,রা সূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, জুমার দিন খুৎবা চলাকালে তুমি যদি তোমার সাথিকে শুধু বল যে “চুপ কর” তাহলেও তুমি একটা বাজে কাজ করলে।
(বুখারী আধুনিক প্রকা:হা:নং৮৮১, মুসলিম হা:নং৮৫১,মিশকাত আলবানী হা:নং১৩৮৫)
অর্থাৎ চুপ কর-একথাও বলা যাবে না আর যে খুৎবা না শুনে অন্য কাজ করবে তার জুমাই বাতিল হয়ে যাবে। (যাদুল মায়াদ )
দু রাকাত তাহিয়্যাতুল মসজিদ না পড়ে মসজিদে কখনই বসা যায় না:-
হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) খুৎবা দিচ্ছিলেন এমন সময় সালীক গাতফানী নামের এক সাহাবী এসে মসজিদে বসে পড়লেন; রাসূলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বল্ললেন,
হে সালীক দাড়াও, দু রাকাত নামায পড়, তবে সংক্ষেপে পড়। এরপর তিনি (সমেবেত জনতা সম্বধন করে) বললেন,
জুমার দিনে ইমামের খুৎবা চলাকালেও যখন তোমাদের কেউ আসবে তখনও যেন সে ২ রাকাত নামায পড়ে নেয় এবং যেন তা সংক্ষেপ করে।
(বুখারী-আধুনিক প্রকাশনী,হা:নং৮ ৭৭,৮৭৮,১০৯২,মুস লিম)
No comments:
Post a Comment