Followers

Sunday, 19 February 2012

••►বিসমিল্লাহির রাহমানির রাহিম (পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি)
••• আলহামদুলিল্লাহ, ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ﷺ ।

আবূ আব্বাস আব্দুল্লাহ্ বিন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেছেন- একদিন আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পিছনে ছিলাম, তিনি আমাকে বললেন :

“হে যুবক! আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো- আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে রক্ষা করবেন, আল্লাহকে স্মরণ করলে তাঁকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে; যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখ, সমস্ত মানুষ যদি তোমার কোন উপকার করতে চায় তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন, তা ব্যতীত আর কোন উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোন অনিষ্ট করতে চায় তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোন অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে।” [তিরমিযী: ২৫১৬, হাদীসটি সহীহ্ (হাসান) ]

●●► যদি আপনার সুযোগ হয়, তবে হাদিসটি প্রচারের উদ্দেশ্যে পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ার করার চেষ্টা করতে পারেন। হাদিসটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ।◄●●

♥ আসসালামু'আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। :)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...