*সালাত হল (গুনাহর) কাফ্ফারা।* [অনুচ্ছেদঃ ৩৫৪]
কুতাইবা (রাঃ), আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জনৈক মহিলাকে চুম্বন করে বসে। পরে সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বিষয়টি তার গোচরীভুত করে। তখন আল্লাহ্ তা'আলা আয়াত নাযিল করেনঃ "দিনের দু'প্রান্তে-সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম অংশে সালাত কায়েম কর। নিশ্চয়ই ভাল কাজ পাপাচারকে মিটিয়ে দেয়।" লোকটি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ! এ কি শুধু আমার বেলায় ? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার সকল উম্মাতের জন্যই।
(সহীহ বুখারী - ৫০১)
No comments:
Post a Comment