Followers

Sunday, 19 February 2012

আসাবিয়াহ-ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের নামে উম্মাহর বিভক্তি ইসলাম প্রত্যাখান করে

মিশকাতে বর্ণিত হাদিস, ভলিউম ২, পৃ ১০২১; উবাই বিন কা’ব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি কেউ জাহেলিয়া যুগের মত তার পূর্বপুরুষ-বংশ(আসাবিয়াহ) নিয়ে অহংকার বড়াই করে, তবে তাকে বলো, সে যেন তার পিতার জননেন্দ্রীয় কামড়ে ধরে, এবং কোন রূপক শব্দ( শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ) ব্যবহার করো না”। হাদীসটি সহীহ, শায়খ আলবানী রাহিমাহুল্লাহ হাদীসটিকে মিশকাত আল মাসাবিহ’তে (হাদিস নং ৪৮২৮)একে সহীহ বলেছেন।

ইমাম আহমাদ হাদীসটি সংরক্ষণ করেছেন এভাবে, উবাই ইবন কা’ব শুনতে পেলেন একজন লোক আসাবিয়াহ(জাতীয়তাবাদ)এর দিকে আহবান করছে, একথা শুনে তিনি লোকটিকে বললেন যেন সে তার পিতার জননেন্দ্রীয় কামড়ে ধরে। একথা শুনে লোকেরা অবাক হয়ে তাকালো এবং তিনি বললেন, “আমি অনুভব করি, তোমরা কি অনুভব করছ, কিন্তু আমি সেকথাই বলেছি আল্লাহ্‌র রাসূল যে কথা আমাদের প্রতি আদেশ করেছেন এবং এর বাইরে আমি কিছু বলতে পারি না। তিনি বলেছেন, “যদি তুমি শুনতে পাও কেউ জাহেলিয়া যুগের (আসাবিয়াহ বা জাতীয়তাবাদ) ডাক দিচ্ছে, তাকে বলো সে যেন তার পিতার জননেন্দ্রীয় কামড়ায়”।
[মুসনাদে আহমাদ হাদিস নং ২১২৩৩]

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, তিরমিযি এবং আবু দাউদে বর্ণিত হচ্ছে, “ নিশ্চয়ই এমন কিছু লোক আছে যারা তাদের মৃত পূর্বপুরুষ নিয়ে বড়াই করে; কিন্তু আল্লাহ্‌র দৃষ্টিতে তারা সেই কালো গুবরে পোকার থেকেই ঘৃণিত যে তার নিজের নাক দিয়ে একটি মলের টুকরা গড়িয়ে নেয়। সাবধান, আল্লাহ্‌ তোমাদের থেকে জাহেলিয়া যুগের বংশ-গৌরব নিয়ে বড়াই করা থেকে মুক্ত করেছেন। হয় মানুষ একজন আল্লাহ্‌ ভীরু বিশ্বাসী অথবা একজন দুর্ভাগা পাপী। সকল মানুষ হল আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে”।

আল্লাহ্‌র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, “নিসন্দেহে আল্লাহ্‌ তোমাদের থেকে অজ্ঞতার যুগের অহংকারের কারণে ঔদ্ধত্য এবং বংশ-পূর্বপুরুষ নিয়ে বড়াই করা থেকে মুক্ত করেছেন। এখন লোকসকল দুই প্রকারের। হয় যে একজন মুমিন যে সীমালংঘনকারীদের সম্পর্কে অবগত আছে যারা ভুল করে। তোমরা সকলেই আদমের সন্তান আর আদম মাটির তৈরি। লোকদের উচিত হল তারা যেন তাদের জাতি নিয়ে গর্ব করা ত্যাগ করে কারণ তা জাহান্নামের আগুনের কয়লাগুলোর থেকে একটি কয়লা। যদি তারা তা পরিত্যাগ না করে তাহলে আল্লাহ্‌ তাদেরকে সেই নিচু কীটগুলোর থেকেও নীচ হিসেবে বিবেচনা করবেন যারা মল-বর্জ্যের মাঝে নিজেরাই নিজেদের ঠেলে দেয়” (আবু দাউদ, তিরমিযি)

• অতএব, গোত্রপ্রীতির কিংবা জাতীয়তাবাদের কারণে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটি স্পষ্টভাবে নিষেধ, আবু দাউদে বর্ণিত হাদীসে আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে আমাদের দলভুক্ত নয় যে আসাবিয়াহ’র দিকে ডাক দেয়, (ন্যাশনালিজম বা জাতিয়তাবাদ), বা আসাবিয়াহর কারণে লড়াই করে কিংবা আসাবিয়াহর কারণে মৃত্যুবরণ করে”। আরেকটী হাদীসে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাতীয়তাবাদ, বর্ণবাদ এবং দেশপ্রেমের সম্পর্কে বলেন, “এগুলো ত্যাগ কর, এগুলো তো পঁচে গেছে” [মুসলিম ও বুখারি]

_________

“অচিরেই বিভিন্ন রকমের ফিতনা ও বিপর্যয়ের বহিঃপ্রকাশ ঘটবে। সুতরাং যে ব্যক্তি এই উম্মতের ঐক্য ও সংহতি বিনষ্ট করার পাঁয়তারা করবে, তাকে যেখানে পাও তার ঘাড়ে তরবারির আঘাত হানো”। মুসলিম ৪৬৪৫

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...