بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَىٰ عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجًا ۜ [١٨:١]
১। সমস্ত প্রশংসা আল্লাহ্রই যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ সাঃ) এর প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি এতে অসংগতি রাখেননি।
قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا [١٨:٢]
২। একে করেছেন সুপ্রতিষ্ঠিত তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং বিশ্বাসীগণ, যারা সৎকর্ম করে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে, তাদের জন্য আছে উত্তম পুরস্কার।
مَّاكِثِينَ فِيهِ أَبَدًا [١٨:٣]
৩। যাতে তারা হবে চিরস্থায়ী।
وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا [١٨:٤]
৪। এবং সতর্ক করার জন্য, তাদেরকে যারা বলে যে, আল্লাহ সন্তান গ্রহন করেছেন।
مَّا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ ۚ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ ۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا [١٨:٥]
৫। এই বিষয়ে তাদের কোনই জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না; তাদের মুখনিঃসৃত বাক্য কি উদ্ভট! তারা তো শুধু মিথ্যাই বলে।
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا [١٨:٦]
৬। তারা এই বানী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবতঃ তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে।
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا [١٨:٧]
৭। পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলিকে ওর শোভা করেছি তাদেরকে (মানুষকে) এই পরীক্ষা করবার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ।
وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا [١٨:٨]
৮। ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদ শুন্য মৃত্তিকায় পরিণত করব।
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا [١٨:٩]
৯। তুমি কি মনে কর যে, গুহা ও রাকীমের অধিবাসীরা ছিল আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর?
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا [١٨:١٠]
১০। যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলেছিলঃ হে আমাদের প্রতিপালক! আপনি নিজের থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ কর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন।
এই লিঙ্ক থেকে খুব সহজেই আপনি এই মুহূর্তেই আরও স্পষ্ট আরবী ফন্টে কুরআন পড়তে বা পছন্দমতন ক্বারীর তেলাওয়াত শুনতে পারেন-
http://www.facebook.com/
No comments:
Post a Comment