হযরত বিবি আছিয়া
খোদায়ী দাবিদার ফেরাআওন এর বিবি ছিলেন হযরত আছিয়া ..
আল্লাহ তায়ালার কুদরতের নিশানা বে-এন্তেহা .. ফেরাআওন হল শয়তান আর তার বিবি হল অলিয়াল্লাহ ..
হযরত আছিয়ার প্রশংসা কুরআন পাকেও করা হয়েছে.. পুরুশের মাঝে অনেকেই আল্লাহর নৈকট্য লাভ করেছেন কিন্তু নারীদের মাঝে মাত্র ২ জন এই নৈকট্য লাভ করেছেন.. একজন বিবি আছিয়া অপর জন বিবি মারইয়াম..
জালেম ফেরাআওন এর কবল থেকে বিবি আছিয়া হযরত মুসা (আঃ) কে বাল্যকালে রক্ষা করেছিলেন. হযরত মুসা (আঃ) কে লালন পালন করার সময়েই তাঁর প্রতি অগাধ ভালোবাসা জন্মেছিল.. পূর্ণ বয়সে হযরত মুসা (আঃ) নবুওত প্রাপ্ত হলেই বিবি আছিয়া তাঁর উপর ইমান এনেছিলেন ..
বিবি আছিয়ার ইমান আনার কথা ঘটনা ক্রমে ফেরাওন এর কানে চলে গেল.. ফেরাআওন অনেক কষ্ট পেল ও রাগান্বিত হয়ে গেল .. অবশেষে সে বিবি আছিয়ার উপর অকথ্য উত্তাচার ও উৎপীড়ন করল .. সেই অসহ্য অত্যাচারেই বিবি আছিয়া প্রান ত্যাগ করলেন ..
ইমান অতুলনীয় অমূল্য বস্তু .. হযরত আছিয়া কেমন অতল ইমানের অধিকারিণী টা অনুধাবনীয়.. ফেরাআওন ছিল মিশরের অধিপতি .. আর তার অতি প্রিয়তমা স্ত্রী ছিলেন বিবি আছিয়া..
অনার সুখ সাচ্ছন্দের জন্য ফেরাআওন অজস্র ধন সম্পদ তাঁর কদম তলায় লুটিয়ে দিত .. তারপরেও ইমানের বেপারে এসে তাকে ত্যাগ করতে এক মুহুরতও ভাবলেন না ..
মিশরের অধিপতি স্বামী কে ভুললেন . সমস্ত আরাম আয়েশ ত্যাগ করলেন . প্রান দিলেন তাঁর পরেও ইমান ছাড়লেন না..!
প্রত্যেক আদর্শ নারীর ইটাই পরিচয় ♥
No comments:
Post a Comment